মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মোড়লকে কেটে ফেলো

হিলারী হিটলার আভী

কুড়ানির অভিমত দরগাতলার শেওড়াগাছে ভূতের আড্ডাখানা

চৌকিদারেরও অভিমত তাই

মোড়ল সাহেব নাকি নিজের চোখে শেওড়াগাছে ভূত দেখেছে

সেন্টু গুণ্ডাও নাকি শেওড়াগাছে মাঝেমধ্যে ভূত দেখতে পায়।

তো এখন আর কি

কেউ বলছে শেওড়াগাছটিকেই কেটে ফেলতে হবে

কেউ বলছে দরগাতলাকেই নিশ্চিহ্ন করতে হবে

কেউ বলছে মাজারে মানত বন্ধ করলেই ভূত খাদ্যাভাবে পালিয়ে যাবে।

শুধু জটাধারী নগ্ন মইজু পাগল বলছে

মোড়লকে কেটে ফেলো তাহলে শেওড়াগাছের ভূত এমনই পালিয়ে যাবে।

এখন একটি জীবন্ত প্রশ্ন হচ্ছে

মোড়লকে কাটবে কে? কে কাটবে মোড়লকে?

মোড়লকে কাটার মতো অস্ত্র এ উপমহাদেশে নেই

একারণেই এ উপমহাদেশে মোড়ল শালা ছিল

মোড়ল শালা আছে

মোড়ল শালা-ই থাকবে!

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন