মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

স্নেহের শাসন

Sumaya Islam

শিক্ষামূলক স্নেহের শাসন
দেখায় আলোর পথ,
গুরুজনের শাসন যেনো
স্বর্গে যাবার রথ।

সোহাগ ভরা শাসন দেখায়
নতুন আলোর ভোর,
উন্মুক্ত সে দেয় করে দেয়
সফলতার দোর।

শাসন করলে গুরুজনে
মুখ করো না ভার,
শাসন মাঝে রয় লুকিয়ে
ভালোবাসা তার।

গুরুজনের শাসনেই তো
মানুষ সবে হয়,
শাসন বিনে অমানুষ সব;
কেউ তো মানুষ নয়।

মানুষ করতে ছোট্ট শিশু
স্নেহের শাসন চাই,
শাসন বিনে মানুষ গড়ার
বিকল্প পথ নাই।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন