মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

চুম্বনে গভীর দু’চোখ

শাহনাজ পারভীন মিতা

দুপুর থেকে একটি বিকেল
কিশোরীর অজানা ভুবন
একাকী হেটে বেড়ানো,
চুপি চুপি একটি কিশোর ছেলে
শেষ বিকেলের আলোয় ফিরে তাকানো,
সমস্ত সকাল ,চোখ মেলে সে তাই ভেবেছে।
তারপর একটি নিঝুম সন্ধ্যা,
পাখির ডানায় স্বপ্নগুলো মেলে দেয়া
সে ও কিশোর ছেলে,
স্বর্ণালী আভায় টলমলে নদীজলে,
যেখানে রুপালী চাঁদ
হলুদ বসন্ত ছুঁয়ে মেঘের পালক,
তুমি একটু কাছে এসো
যেনো একটি চুম্বন গভীর দু’চোখ!
এর বেশী কিছু কিশোরীর স্বপ্ন ছিল না
একটু প্রেম ,নদীজলে একফালি চাঁদ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন