মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি ইউ সি) মালগুদাম জেলা কার্যালয়ে ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৮৯৩ ভোটার নিয়ে সকাল ০৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৪ টার পর থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে ময়মনসিংহ জেলা কুলি শ্রমিক ইউনিয়ন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব বিন ছাইফ স্বাক্ষরিত ঘোষণা পত্রের তথ্য অনুযায়ী নিম্নে নির্বাচিতদের তালিকা চেয়ার প্রতীক নিয়ে ৯৯৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল বারেক। দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৬২০ ভোট পেয়ে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম। বাই সাইকেল প্রতীক নিয়ে ৫৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান মিয়া।

মাছ প্রতীক নিয়ে ৮২৬ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সুজন মিয়া। টেবিল প্রতীক নিয়ে ৬৬২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মোতালেব।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক মোঃ বাছেদ মিয়া। দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ। প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া। কার্যকরী সদস্য মোঃ রুহুল আমিন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন