বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

উলিপুরে বজ্রপাতে মদন চন্দ্রের গরু ও তার স্ত্রী নিহত

প্রতিক কুমার (উলিপুর) কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হবিরপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে একটি গরু ও মদন চন্দ্রের পুত্রবধূ নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যে মদন চন্দ্রের গরুটি মাঠ থেকে আনতে যান তার পুত্রবধূ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুটি মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন ওই গৃহবধূ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বজ্রপাতের আশঙ্কায় অনেকেই এখন আতঙ্কে রয়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এদিকে, এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন