শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

পাবনায় চরমপন্থি নেতাকে গু*লি ও কু*পিয়ে হ*ত্যা

মো: আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামে ছোট্ট একটা বাজারে চায়ের দোকানে প্রতিদিন কলা-বিস্কুট খান বাবুল শেখ। ঘটনার রাতে তিনি আর কলা-বিস্কুট খান নি। না খেয়ে দোকান থেকে বের হয়ে অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

এ সময় বাবুল শেখকে তারা চাপাতি দিয়ে মুখে একাধিক কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কে বা কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওসি আরও জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন