বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

জেনেভা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩৪

ইউ বি টিভি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিপুল মাদক ও অস্ত্রসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
খুদে বার্তায় বলা হয়, শনিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ এবং যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনজন নারী মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে বিপুল দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন