মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে শামসুজ্জোহা খান ও চপল চৌধুরী গ্রুপের উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে যৌথ প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর একটার সময় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম ও পৌর যুবদলের আহব্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভাটি করা হয়।

উপজেলা ও পৌর শাখা যুবদল জানায়, চলতি মাসের ২৩ ও ২৪ তারিখে বগুড়ায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভাটি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল- ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহম্মেদ, রুবেল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি বেলীখাতুন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইহান হোসেন প্রমুখ।

 

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন