শনিবার, ৪ এপ্রিল ২০২৬

কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার আশ্বাস

ইউ বি টিভি ডেস্ক

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. এহতেশামুল হক।

গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

পুলিশ সুপার জানান, ‘রোববার থেকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতাভিত্তিক নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তিনি আরও জানান, মোট ৫৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। তাদের প্রতিযোগিতামূলক ও নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই-বাছাই করে উপযুক্ত প্রার্থী নির্বাচিত করা হবে।

পুলিশ সুপার বলেন, আমি প্রার্থীদের এবং তাঁদের অভিভাবকদের অনুরোধ করছি- কেউ যেন কোনো দালালের খপ্পরে না পড়েন। এই নিয়োগে অর্থ লেনদেন কিংবা কোনো প্রকার সুপারিশের সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ওবায়দুর রহমান, ডিআইও-১ (ডিএসবি) মো. মহিদুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন এবং পুলিশ মিডিয়া উইংসের ইনচার্জ উত্তম কুমার শর্মা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন