বুধবার, ১ এপ্রিল ২০২৬

মরুর ফুল

কবিঃ শামীম হাসান খান

মরুর বুকে ফোটা এক জ্যোতির্ময় ফুল,
মুহাম্মদ মোস্তফা, আল্লাহর রাসূল।
অন্ধকারে পথ হারা যত দিশাহীন,
তাদের তরে আনলেন সত্যের প্রদীপ।
মক্কায় জন্ম নিলো, পুণ্যভূমি ধন্য হলো,
মরুর বুকে ফুটল যে ফুল, উম্মত পেল নতুন কুল।
ত্যাগের মহিমা আর ক্ষমার বিশালতা,
উত্তম চরিত্রের তিনি জীবন্ত কবিতা।
ধৈর্যের পরীক্ষায় ছিলেন অটল পাহাড়,
বিশ্বের তরে বয়ে আনলেন মুক্তির পথ।
ত্যাগের পথে দৃঢ় পদ, মানবতার মহানুভব।
ত্যাগের মহিমা, ক্ষমার তুলনা নাহি,
সত্যের পথে যিনি ছিলেন অটল মহীয়সী।
মরুর বুকে ফোটা ফুল, তুমি যে সেই নবী,
আলো ঝলমলে পথ দেখালে, তুমি বিশ্বরবি।
মক্কায় জন্ম নিলেন আলোর বার্তা নিয়ে,
মদিনায় গড়লেন প্রেমের সমাজ দিয়ে।
উম্মতের কাণ্ডারি, দয়ার সাগর যিনি,
তাঁর পদতলে লুটাই আমি দিবস-রজনী।
তাঁর কন্ঠে বাজে যেন ঐশী সুর লহরী,
শান্ত হয়ে যায় মন, জুড়ায় অন্তর ভরি।
লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে সেই ধ্বনি,
মুহাম্মদ রাসুলুল্লাহ, হৃদয়ে গাঁথা তিনি।
সালাম জানাই তাঁরে, কোটি কোটি বার,
তিনিই তো আমাদের মুক্তি, শ্রেষ্ঠ উপহার।
হৃদয় গভীরে লুকানো যে প্রেমধারা,
সেইতো আমার শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ মোস্তফা।
সর্বশ্রেষ্ঠ নবী তুমি, আমাদের প্রিয় রাসুল।
তোমার আদর্শে জীবন গড়ি, আল্লাহর হই কবুল।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন