চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সড়কের নিরাপত্তা ও যানজট নিরসনের লক্ষ্যে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার গণমানুষের প্রিয় নেতা, জননেতা আবদুল্লাহ আল ফারুক ভাই। তিনি তার বক্তব্যে বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক। এটিকে ৬ লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা হ্রাস পাবে এবং পর্যটন ও বাণিজ্যের প্রসার ঘটবে।”
আয়োজকরা দ্রুত এই দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।

