বুধবার, ১ এপ্রিল ২০২৬

স্বাধীনতা তুমি

কলমে: শামসুন্নাহার সুমা

স্বাধীনতা তুমি বিশ্বের ইতিহাসে
চেতনাময় এক দিন
স্বাধীনতা তুমি হাজারো রক্তের বিনিময়ে
অর্জিত একদিন
স্বাধীনতা তুমি শহীদ ভাইয়ের
লালে লাল করা পোশাকের
রঞ্জিত একদিন।

স্বাধীনতা তুমি হাজারো বোনের
জীবন দিয়ে গড়া একটি দিন
স্বাধীনতা তুমি বিহারী পশুর কাছ থেকে
ছিনিয়ে নেওয়া একটি দিন
স্বাধীনতা তুমি লাখো লাখো মায়ের
বুক খালি করা একটি দিন।

স্বাধীনতা তুমি ছোট্ট শিশুর
ক্রন্দন ধ্বনির একটি দিন
স্বাধীনতা তুমি হাজারো মায়ের
আশার প্রদীপ নিভে যাওয়া একদিন
স্বাধীনতা তুমি রবী ঠাকুরের
কবিতা গুচ্ছের একদিন
স্বাধীনতা তুমি বিদ্রোহী নজরুলের
সংগ্রামী একদিন।

স্বাধীনতা তুমি হাজারো মানুষের
স্বজন হারানো একদিন
স্বাধীনতা তুমি শহীদদের স্মৃতি স্মরণে
স্মরণীয় একদিন
স্বাধীনতা তুমি ফুলের পাঁপড়ি গাঁথা
শ্রদ্ধাঞ্জলির একটিদিন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন