ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ২জন আহত হয়েছে।
রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের পূর্ব পাশে আর কে স্কুল খেলার মাঠ সংলগ্ন টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কে একটি দ্রুতগামী মটর সাইকেল দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক অনন্ত (১৮) নিহত হয়।
অপর দুইজন জসিম উদ্দিন (২৮), অজ্ঞাত (২৫) কে মূমুর্ষূ অবস্থায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়,প্রাথমিক চিকিৎসার পর, পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত অনন্ত মুক্তাগাছা উপজেলার ১০ নং খেরুয়াজানী ইউনিয়নের আমোদপুর গ্রামের লিটন খানের ছেলে।অনন্ত নজরুল ইসলাম হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।

