শনিবার, ৪ এপ্রিল ২০২৬

ধর্মপুরে অবৈধভাবে মাটি কাটায় আটক-১১

মশি উদ দৌলা রুবেল ফেনী

ফেনীর ধর্মপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ১১ জন কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল দিবাগত রাত ১ টায় ফেনীর ধর্মপুরের জামতলা নামক এলাকায় মাটিকাটা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত মোট ১১(এগার) জন ব্যক্তিকে আটক করা হয়।এই সময় একটি এস্কেভেটর অকেজো করা হয় ও ০৫ (পাঁচ) টি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতার কৃতরা এই কাজে নিজেদেরকে নতুন দাবি করায় ও সামনে পবিত্র ঈদ-উল-ফিতর বিবেচনায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অভিযুক্ত ১১ জনের প্রত্যেককে সতর্কতা মূলক ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।পরবর্তীতে আবার একই কাজে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।জব্দকৃত ট্রাকের ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।মাটি খেকোদের বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করতে বিশেষ ভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী আরো সহযোগিতা প্রদান করে ফেনী মডেল থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনী।প্রশাসন মাটিখেকোদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সজীব তালুকদার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,ফেনী সদর,ফেনী।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন