শনিবার, ৪ এপ্রিল ২০২৬

কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

ইউ বি টিভি ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত মঙ্গলবার একদল উত্তেজিত শিক্ষার্থী, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর প্ল্যাটফর্ম এবং গোপন সংগঠন ইসলামী ছাত্রশিবির এর সাথে যুক্ত, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারিরীকভাবে হেনস্তা করে। একপর্যায়ে এই উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ব্যানার অপব্যবহার করে উপাচার্যকে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক বিবৃতিতে বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি। নেতৃদ্বয় উপাচার্যের ওপর সহিংস আক্রমণের সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন