বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে খুন করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক স্বামীকে।

বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে।

ঘাতক স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে (২৫) ব্রজবালা মুরুটিয়ায় গ্রামের আফছার আলীর ছেলে। এদিকে উল্লাপাড়ার সোনতলা গ্রামের মোতাহার প্রামাণিকের মেয়ে নিহত স্ত্রী রুমা খাতুন (২৩)। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত রুমার দুলাভাই বায়েজিদ হোসেন জানান, সোহাগের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহর জন্য বারবার বলেও কাজ হয়নি। এরপর গত বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভিতরে রুমার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে মেরে ফেলে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, ঘটনা জানার পরপরই অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক ও নিহত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন