রবিবার, ১৫ মার্চ ২০২৬

খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

গত ৫ আগস্ট সরকার পতনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র‍্যাব ৬ ও র‍্যাব ৮ এর যৌথ অভিযানে, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সহিংসতা ও বিস্ফোরকের ৩ মামলায় বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকার মেয়ের বাসা থেকে র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রশীদুজ্জামান কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন, ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদ-এর চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, কিন্তু ওই ভোটে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (কয়রা-পাইকগাছা) থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন রশীদুজ্জামান।
গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই রশীদুজ্জামান পালিয়ে ছিলেন।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন