শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

নাইজেরিয়ায় বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত

ইউ বি টিভি ডেস্ক

মধ্য নাইজেরিয়া জুড়ে দুটি বড় নদীতে পানি বৃদ্ধির কারণে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কোগি রাজ্যের উদ্ধারকর্মীরা নাইজার ও বেনু নদীর মোহনা থেকে বাসিন্দাদের আশ্রয় শিবির বা নিকটস্থ গ্রামে যেতে সাহায্য করছে।

কোগির রেড ক্রসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা উমর ওয়াই মাহমুদ বলেন, শুক্রবার ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৬০ হাজার হেক্টর) জমি পানির নিচে তলিয়ে গেছে।

মাহমুদ বলেন, নাইজার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি এখন খুবই শোচনীয়।

কোগি রাজ্যের তথ্য কমিশনার কিংসলে ফেমি ফানও বলেছেন, আশ্রয় শিবিরগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্থ অঞ্চলে এক মিলিয়নেরও বেশি লোক থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন