বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ:-

বাংলা নববর্ষ বাঙালির জাতিগত পরিচয়ের এক অন্যতম প্রতীক। পহেলা বৈশাখ নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব।

এটি বাঙালির ঐক্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে মজবুত করে। পুরনো বছরের গ্লানি মুছে ফেলে নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়, যা বাঙালির মন থেকে সব অশুভ শক্তি দূর করে।

প্রতি বছরের ন্যায় এবারও বাংলা নববর্ষ ১৪৩৩ নানা আয়োজনে উদযাপন করেছে কাজিপুরের ঐতিহ্যবাহী আফজাল হোসেন মোমোরিয়াল ডিগ্রি কলেজ। আজ মঙ্গলবার সকাল কলেজ থেকে অধ্যক্ষ মহসিন রেজার নেতৃত্বে এক বন্যাঢ্য রাশি ফল বের হয়। শিক্ষক শিক্ষার্থীগণ বাহারি পোষাকে সজ্জিত হয়ে নেচে গেয়ে রালিটি শেষ হয় কলেজের প্রতিষ্ঠাতা বেগম শ্যামলী আফজাল এর বাসভবনে গিয়ে। এরপর সেখানে প্রতিষ্ঠাতার বড় ছেলে ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা এবং ছোট ছেলে কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বেগম শ্যামলী আফজালকে একটি ছবি ও উপহার সামগ্রি প্রদান করেন। এরপর এমপি সেলিম রেজাকেও উপহার প্রদান করেন। এসময় সাংবাদিকদের মাধ্যমে কাজিপুরবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান এমপি সেলিম রেজা।

তিনি বলেন, “ বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উত্তরাধিকার আমাদের এই দিবসটি। মুঘল আমল থেকে এইটির শুরু। এই দিবসটি বাঙালির ঐক্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে মজবুত করে। শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমি কাজিপুরবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও ‍শুভেচ্ছা।”

এর আগে অধ্যক্ষ মহসিন রেজা নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। বিগত ১৭ বছর আমরা এই দিবসটিকে পালন করতে পারি নাই। এবার পুরো কলেজ এবং কলেজ সংলগ্ন রাস্তায় আমরা আল্পনা এঁকেছি।বাধভাঙা উল্লাসে, নেচে গেয়ে, ষোলআনা বাঙালিআনার সাজে সজ্জিত হয়ে দিনব্যাপী আমরা দিবসটিকে পালন করেছি।”

এরপর দুপুরে কলেজ ক্যাম্পাসে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়ণ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন