বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ব্যবসায়ী গ্রেফতার-২

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক

পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখের বাড়ি থেকে মাদকদ্রব্যসহ চিহৃিত দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ,রবিবার (১২এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই নাইমুর রহমান(নিঃ)সঙ্গীয় এএস আই জালাল উদ্দিন(নিঃ)সহ একদল ফোর্স নিয়ে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে উপজেলার চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত আবুল কাশেম’র ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন(৪২)কে ও অপরজন হলেন পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার মৃত আঃ জব্বারের ছেলে শরিফুল ইসলাম(৪৫)কে দুইজনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।গ্রেফতার কৃতদের দেহ তল্লাশি চালিয়ে ৬৪টি পিচ নেশাজাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেট,২টি মোবাইল ফোন সেট ও নগদ ১হাজার ৪শ’৯৫টাকা জব্দ করা হয়। এ সময় সবুজ শেখ নামের একজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সোমবার(১৩ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন