সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

উখিয়ার রাজাপালং এ পুলিশের উপর হামলা

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি

উখিয়া রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ পাড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামির মিজানুর রহমান হাতকড়াসহ পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানাগেছে।রবিবার মধ্যে রাতে উখিয়া থানা পুলিশের একটি টিম রাজাপালং ইউনিয়নের সালাউদ্দিন মেম্বারের বাসায় অভিযান চালায়, এই সময় ওয়ারেন্ট ভুক্ত আসামি সালাউদ্দিন মেম্বারের আপন ছোট ভাই দশটি মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করতে চেষ্টা করলে পুলিশের হাতাহাতি ঘটনার ঘটে,এই সময় ৪ জন পুলিশ সদস্যকে আহত হয়,এইদিকে হাতকড়া পড়া অবস্থায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মিজানুর রহমান পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টির সত্যতাস্বীকার করেন উখিয়া থানার ডিউটি অফিসার। এই বিষয়ে উখিয়ার সচেতন মহল বলছেন গত সতের বছর স্বৈরশাসকের আমলে মিজানুর রহমান সহ সালাউদ্দিন গংরা ক্ষমতারদম্ভ দেখিয়ে চেটেপুটে খেয়েছে সবকিছু। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন