সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় নেই

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

প্রত্যেক জেলার সদর থানাকে জিরো কমপ্লেইন থানা ঘোষণা করা হয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়াবে। পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মেধা ও মননশীলতার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি জ্ঞানার্জনের পাশাপাশি তোমাদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সিএসআর থেকে পাওয়া অর্থে বাংলাদেশ পুলিশ পরিচালিত স্কুল ও কলেজ থেকে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা মহানগরীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের ১০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। বাকি ৩০০ জনকে সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন