শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মক্কায় প্রবেশে নুসুক কার্ড বাধ্যতামূলক

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

২০২৬ সালের হজযাত্রীদের জন্য নুসুক আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক ঘোষণা করেছে সৌদি আরব। মক্কা শহর, মসজিদুল হারাম (কাবা শরিফ) এবং মিনাসহ পবিত্র স্থানগুলোতে প্রবেশের জন্য এই কার্ডটি এখন থেকে প্রধান দাপ্তরিক দলিল হিসেবে গণ্য হবে। এই কার্ড ছাড়া কোনো হজযাত্রীকে এসব স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, হজের পুরো সময়জুড়ে সকল হজযাত্রীকে এই নুসুক আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

জানা যায়, নুসুক আইডি কার্ডটি একটি অফিশিয়াল এবং বাধ্যতামূলক নথি। মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের পাশাপাশি হজের পুরো সফরে বিভিন্ন সরকারি ও জরুরি সেবা গ্রহণের জন্য এই কার্ডটি প্রয়োজন হবে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো হজযাত্রী কার্ড ছাড়া উপস্থিত হলে তাঁকে কোনো অবস্থাতেই মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না।

হজযাত্রীরা দুভাবে এই নুসুক আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন:

  • ১. ফিজিক্যাল কার্ড: এটি হজযাত্রীর নির্দিষ্ট হজ সার্ভিস প্রদানকারী কোম্পানির মাধ্যমে সরাসরি প্রদান করা হবে।
  • ২. ডিজিটাল ভার্সন: স্মার্টফোনে নুসুক অ্যাপ এবং তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে ডিজিটাল কার্ডটি সংগ্রহ করা যাবে।

যেসব হজযাত্রী এখনো তাঁদের কার্ড হাতে পাননি, তাঁদের অবিলম্বে নিজ নিজ হজ এজেন্সি বা সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নুসুক আইডি কার্ড-সংক্রান্ত যেকোনো বিষয়ে জানার জন্য হজযাত্রীরা পিলগ্রিম কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারবেন: সৌদি আরবের ভেতর থেকে: ১৯৬৬, সৌদি আরবের বাইরে থেকে: +৯৬৬ ৯২০০০২৮১৪

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন