বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিসিবি ছাড়লেন বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। সেখানে বুলবুল তাঁর অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব তছনছ হয়ে গেল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান এক বিবৃতিতে জানিয়েছেন, বিসিবির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তাতে করে বুলবুল আর বিসিবি সভাপতি থাকছেন না। বোর্ড ভাঙার খবর শুনে তড়িঘড়ি করে বিসিবি ছেড়েছেন তিনি। গাড়িতে উঠেই দরজা লাগিয়ে দিয়েছেন।

অযত্ন-অবহেলায় পড়ে আছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম স্টেডিয়াম। ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। এই মাঠ পর্যবেক্ষণ করতে বুলবুলের সঙ্গে আগামীকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের যাওয়ার কথা ছিল। পূর্বাচলে মাঠ পর্যবেক্ষণ শেষে নিজের মহাপরিকল্পনার কথা জানিয়েছিলেন বুলবুল। এমনকি ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি বড় ইভেন্ট হতে পারে বলে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু পূর্বাঞ্চলে দাঁড়িয়ে সেই পরিকল্পনাগুলো যখন বুলবুল জানাচ্ছিলেন, তখন তো ঘুণাক্ষরেও টের পাননি বোর্ড ভাঙার মতো ঘটনা ঘটতে যাচ্ছে।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন