যশোরের কেশবপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার তিনটি তেল পাম্পে এ অভিযান চালানো হয়। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ৮টি মোটরসাইকেল আটক করা হয় এবং সেগুলো কেশবপুর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
এ সময় অবৈধভাবে মোটরসাইকেল থেকে তেল বের করে বোতলজাত করার অপরাধে রিদয় রায় নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত ৪ লিটার পেট্রোল কেশবপুরের একটি তেল পাম্পে হস্তান্তর করা হয়।
জানা গেছে, জব্দকৃত তেল বিক্রির অর্থ আগামীকাল সকালে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযানটি পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
