বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বিয়ে করলেন হাসনাত

ইউ বি টিভি ডেস্ক

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসনাতকে শুভেচ্ছা জানিয়ে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সমন্বয়ক ও হাসনাতের বন্ধু সারজিস আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হাসনাতের সঙ্গে একটি ছবি পোস্ট করে সারজিস লিখেছেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছো।

শুভকামনা জানিয়ে সারজিস আরও লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন।

এর আগে গতকাল (শুক্রবার) হাসনাত আব্দুল্লাহ মজার ছলে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। পোস্টে হাসনাত লিখেন, শুনলাম আজ রাতে উপদেষ্টা আসিফ মাহমুদের গায়ে হলুদ, সারজিস আলমের বিয়ে আর নাহিদ ইসলামের মেজ ছেলের সুন্নতে খৎনা।

ওই পোস্টটি মজার ছলে করলেও নিজে ঠিকই বিয়ে সারলেন হাসনাত আব্দুল্লাহ।

প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন