পাবনায় নতুন জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।
২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আমিনুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৩ সালে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। সেসময় তিনি
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের গোদারচালা গ্রামের মৃত মিরাজ উদ্দীনের ছেলে
