রবিবার, ২৯ মার্চ ২০২৬

সাঁথিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

এম এ হাই, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে সাঁথিয়া প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের শেষ দ্বি-বার্ষিক সাধারণ সভায় দৈনিক বিবৃতির সাংবাদিক মীর নজমুল বারী নাহীদকে আহবায়ক করে সাত সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির সদস্যরা হলেন-দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক অলিউল ইসলাম, দৈনিক বাংলার সাঁথিয়া প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক আমাদের সময়ের সাঁথিয়া প্রতিনিধি আবু ইসহাক, দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু ও আরটিভির জেলা (উত্তর ) প্রতিনিধি তাইজুল ইসলাম।

সাঁথিয়া প্রেস ক্লাবের অবাধ, সুষ্ঠু এবং নির্বাচন সম্পন্ন করে নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এ কমিটি।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন