গাইবান্ধা সদরের এস এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রকাশ্যে প্লাস্টিকের বোতলে পেট্রোল বিক্রি করার অভিযোগ উঠেছে। যা বিদ্যমান নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, বোতলে পেট্রোল সরবরাহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে এমন কার্যক্রম চললেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এদিকে সাধারণ মানুষের প্রশ্ন—সব নিয়ম-কানুন কি শুধুই সাংবাদিকদের জন্য? নাকি এসব ক্ষেত্রে প্রশাসনের নজরদারিতে ঘাটতি রয়েছে?
