শনিবার, ২৮ মার্চ ২০২৬

হ্নীলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবি সমাবেশ ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি

টেকনাফ উপজেলার প্রকৃতির স্বর্গরাজ্য খ্যাত হ্নীলার পানখালী ” গোল পাহাড়ে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে (২৭মার্চ) শুক্রবার পড়ন্ত বিকেলে প্রকৃতির এক মনোরম পরিবেশে দরিয়া মিডিয়ার আয়োজনে কক্সবাজার জেলার বরণ্য কবিদের উপস্থিতে কবি সমাবেশ ও কবি কন্ঠে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকজ গবেষক, কবি,নাট্যকার,ঔপন্যাসিক মাস্টার শাহআলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কবি ও শিক্ষক আনোয়ারুল ইসলাম,
কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল,বাংলাদেশ বেতার কক্সবাজারের তালিকা ভুক্ত শিল্পী, এস,এম,জসীম,
কবি ও ছড়াকার এরশাদুর রহমান,কবি, আজিজুর রহমান, কবি,আবছার কামাল ট্রাষ্ট, কবি ও শিশু সাহিত্যিক,শফিউল্লাহ নান্নু,কবি,আল মামুন সাদেক, কবি,মোহাম্মদ কফিলউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
আলোচনায় অংশ গ্রহণ করেন কবি,মাস্টার শাহআলম,কবি,আনোয়ারুল ইসলাম,কবি,সিরাজুল কবির বুলবুল, শিল্পী, এস,এম,জসীম উদ্দিন, কবি,আবছার কামাল ট্রাষ্ট,
কবি,আজিজুর রহমান কবি,শফিউল্লাহ নান্নু,কবি,আল মামুন সাদেক প্রমুখ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব শুরু হয় কবি কন্ঠে কবিতা পাঠ দিয়ে,কবিতা পাঠ করেন,কবি মাস্টার শাহআলম, আনোয়ারুল ইসলাম,এরশাদুর রহমান,আজিজুর রহমান, এস,এম,জসীম উদ্দিন, সিরাজুল কবির বুলবুল, আবছার কামাল ট্রাষ্ট, শফিউল্লাহ নান্নু আল মামুন সাদেক প্রমুখ।
সবশেষে নাফনদীর পাড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কবি, দরিয়া মিডিয়ার নির্বাহী সম্পাদক, আজিজুর রহমান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন