শনিবার, ২৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে মজুতকৃত বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল উদ্ধার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন পতেঙ্গা এলাকায় বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল মজুতের অভিযোগে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও তেল স্থানান্তরের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বিকেল পৌনে ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে পতেঙ্গা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দর সংলগ্ন একটি স্থানে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে সেখানে অভিযান শুরু হয়। এ সময় চোরাই ডিজেলের পাশাপাশি লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত পাম্প ও অন্যান্য যন্ত্রপাতিও জব্দ করা হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, অভিযান এখনো চলমান রয়েছে। উদ্ধার হওয়া ডিজেলের মোট পরিমাণ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন