বরগুনা শহরে মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছেন সদর থানার এসআই মোঃ সোহেল। তার ধারাবাহিক ও কঠোর তৎপরতায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
জানা যায়, গত কয়েক মাস ধরে দিন-রাত ২৪ ঘণ্টা শহরের অলিগলি, নির্জন এলাকা ও চিহ্নিত স্পটগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করছেন এসআই সোহেল। তার নেতৃত্বে একাধিক সফল অভিযানে গ্রেফতার হয়েছে বহু মাদক ব্যবসায়ী ও সেবনকারী। ফলে শহরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানভাবে কমে এসেছে মাদকের বিস্তার।
স্থানীয়দের মতে, “আগে যেসব এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হতো, এখন সেখানে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে। এসআই সোহেলের এই কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেও এসআই সোহেল একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার নিরলস প্রচেষ্টায় জেলা পুলিশের পক্ষ থেকেও প্রশংসা অর্জন করেছেন তিনি।
তবে তার এই সফল অভিযানে বাধা সৃষ্টি করতে একটি চক্র নানা অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে এসআই সোহেল সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বরগুনার সুযোগ্য পুলিশ সুপার স্যারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। ওসি আব্দুল আলিম স্যারের দিকনির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।
এসআই সোহেলের এই ব্যতিক্রমী উদ্যোগে বরগুনা শহরে অপরাধপ্রবণতা অনেকাংশেই কমে এসেছে বলে মনে করছেন সচেতন মহল। মাদকমুক্ত সমাজ গড়তে তার এই তৎপরতা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আশার আলো
মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ২৭-৩-২৬ ইং
