দিনের কার্যসূচি অনুযায়ী প্রত্যুষে তোপধ্বনি , শহীদ স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ , কুচকাওয়াজ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে অভিবাদন গ্রহণ , বর্ণাঢ্য র্যালী , আলোচনা ও সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য পালিত হয় । মুক্তাগাছা থানা আয়োজিত ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয় । স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত ৫.৫৬ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যসূচি শুরু হয়। ধারাবাহিকভাবে স্থানীয় বিএনপি,সহযোগী ও অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক , শ্রমিক , স্বেচ্ছাসেবী , স্বায়ত্ব শাসিত সংগঠন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , মুক্তাগাছা থানা , এপিবিএন , ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , মপবিস-১পুষ্পস্তবক অর্পণ করে । সকাল ৮.০০টায় স্থানীয় আর.কে.সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠেয় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও সঙ্গীত পরিবেশন , শিক্ষার্থী সমাবেশ , কুচকাওয়াজ , ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্থানীয় সাংসদ মোঃ জাকির হোসেন। বেলা ১১টায় স্থানীয় উপজেলা হলরুম মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা , চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা , পুরস্কার বিতরণী , বেলা ১২টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা , স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে উক্ত আয়োজনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ , বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , এডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু , বিএনপি নেতা হাবিবুর রহমান খাঁন রতন ও অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো জাকির হোসেন বাবলু বলেন , মুক্তাগাছার অবকাঠামো উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থা ও প্রতিষ্ঠান , ধর্মীয় প্রতিষ্ঠান , যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নসহ দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান পাকা করণ আমার নৈতিক দায়িত্ব এবং সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় তা বাস্তবায়নে বদ্ধপরিকর ।
সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন , বিশেষ খাবার পরিবেশন , রুহের মাগফেরাত কামনায় মোনাজাত ও প্রার্থনা , জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন ছিলো দিনব্যাপী কার্যসূচির অন্যতম । এর আগে গতকাল গণহত্যা দিবস -২০২৬ যথাযোগ্য পর্যাদায় পালিত হয়।

