বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

উখিয়ায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাঅনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল,উখিয়া প্রতিনিধি

২৫ মার্চ ভয়ালকাল রাতে পাকিস্তানী বাহিনীর অর্তকিত বর্বরোচিত হামলা ও গনহত্যা দিবসকে স্বরণ রেখে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে (২৫) মার্চ) সকাল এগারোটায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়ামে ২৫ মার্চ কালোরাতে শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধারেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বি এন পির সভাপতি, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান, জননেতা, সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান, উখিয়া উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল ফজল সহ সরকারি কর্মকর্তা বৃন্দ।
এই সময় ২৫ মার্চ গনহত্যা দিবসকে স্মরণ করতে গিয়ে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুজিবুর রহমান,উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, জামায়াতের উখিয়া উপজেলার আমির, মৌলানা আবুল ফজল প্রমুখ।
প্রধান বক্তা সরওয়ার জাহান চৌধুরী বলেন, সত্যিকার অর্থে আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য খুবই বেদনাদায়ক এবং শোকাবহ দিন
একদিকে পশ্চিম পাকিস্তান সরকার সমঝোতা কথা বলে, অন্যদিকে রাতের অন্ধকারে পাকবাহীনি লেলিয়ে দিয়ে নির্জল ভাবে নিরস্ত্র বাঙালীর উপর গনহত্যা চালায়। ইতিহাসের জঘন্য বর্বরোচিত গনহত্যা বাঙালি জাতি কোনদিন ভুলবেনা। আজকের এই দিনে আমি সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
এবং গভীর সমবেদনাজ্ঞাপন করছি। আমি বিশেষ করে রাস্ট্রের এই গুরুত্বপূর্ণ দিবসে যারা জনপ্রতিনিধি দায়িত্ব থাকার শর্তেও হাজীর হননি তাদের বলছি আপনারা আরও দায়িত্ববান হোন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন