“অপারেশন চার্চলাইট”
—— সিরাজুল কবির বুলবুল
অসহযোগ আন্দোলন উত্তাল মার্চ এক দফা এক দাবি কখন তুরা বাঙলা ছাড়বি
বৈষম্যের বিরুদ্ধে দুর্দান্ত গণপ্রতিরোধ গণমানুষের গণজাগরণ!
অপ্রতিরোধ্য বাঙালি কে থামাবে এই জনস্রোত
অত:পর সমঝোতার নামে কাল্পনিক বৈঠক!
ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে অস্থির
টিক্কাখানের সবুজ সঙ্কেত, ঘুমন্ত নিরস্ত্র বাঙালীর
উপর ঝাপিয়ে পড়লো সে পাক-হানাদার
নির্বিচারে গনহত্যা ফার্মগেইট, পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রবাস মুহুর্তে রণক্ষেত্র পর্যবসিত।
আগুনে পুড়িয়ে মারলো শতসহস্র মানবসন্তান!
অর্ধলক্ষ তাজা প্রাণ কেড়েনিলো ইতিহাসের জঘন্য এই রাত!
প্রত্যুষে শিয়ালে কুকুরে ছিনিয়ে খায় তরতাজা লাশ! হায়রে বাঙালি, হায়রে মুক্তিপাগল জনতা! তারা পূর্ব বাংলা চাইনি, চেয়েছিল মাটি!তারা নৃশংস, জঘন্য, হায়নার দল! ইতিহাস তাদের করবেনা ক্ষমা।
পঁচিশে মার্চ “কালরাত” অপারেশন চার্সলাইট
পরিকল্পিত এই নৃশংস হত্যাযজ্ঞে পৃথিবী অবাক!
স্বাধীনতাকামী মুক্তিপাগল বীরজনতার বুকে প্রতিশোধের দাগকেটেছিলো সেই রাতে! ঘৃন্না জানাই “অপারেশন সার্চ লাইট” খ্যাত পৃথিবীর ইতিহাসে জঘন্যতম নরহত্যাকারী পাক-বাহিনীকে।
——————-
রচনা কালঃ ২৫/০৩/২০২৩ ইং
সাহিত্য কুটির,উখিয়া, কক্সবাজার।

