সোমবার, ২৩ মার্চ ২০২৬

চরফ্যাশনের “বন্ধু মহল কুঁড়েঘর” — প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে উঠছে নতুন পর্যটন সম্ভাবনা

মোহাম্মদ সাকিব মুন্সী ভোলা

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া মহলে অবস্থিত “বন্ধু মহল কুঁড়েঘর” ধীরে ধীরে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে রূপ নিচ্ছে। সবুজে ঘেরা পরিবেশ, নদীর পাড়ের মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক নির্জনতা দর্শনার্থীদের কাছে এক অনন্য অনুভূতি এনে দেয়, যা অনেকাংশে কক্সবাজার সমুদ্র সৈকত-এর সৌন্দর্যের সাথে তুলনীয়।
সম্প্রতি স্থানটি পরিদর্শন করেন ভোলা জেলার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ আমজাদ হোসেন মুন্সী। তিনি এলাকাটির সার্বিক পরিবেশ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
কুঁড়েঘরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মোঃ রহিম মুন্সী ও মোঃ সোহেল জানান, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটনবান্ধব পরিবেশ তৈরি করা হলে “বন্ধু মহল কুঁড়েঘর” দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলার মাননীয় সংসদ সদস্য মোঃ নুর ইসলাম নয়ন মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই স্থানটিকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে উন্নীত করা হবে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন