শনিবার, ২৮ মার্চ ২০২৬

হারানো ঈদের খুশি, আশার পথে বহুদূর

Tanin Afrin

ঈদের খুশি হারিয়ে গেছে কারো,
কেউ আশায় হেঁটে চলেছে বহুদূর—
কোথাও ভাঙা স্বপ্নের নিঃশ্বাস,
কোথাও নতুন দিনের সুর।
কারো ঘরে নেই নতুন পোশাক,
তবু চোখে স্বপ্নের আলো,
কারো আবার সবই আছে,
তবু মনটা অজানায় ভালো না।
কেউ চেয়ে থাকে পথের পানে,
প্রিয়জন ফিরবে বলে—
কেউ বা হারিয়ে ফেলে আপনজন,
নীরব কান্না বুকের তলে।
ঈদ আসে সবার দুয়ারে,
নিয়ে ভালোবাসার ডাক—
তবু সবার গল্প এক নয়,
কেউ পায়, কেউ থাকে ফাঁক।
তাই দোয়া থাকুক সবার জন্য,
ভরে উঠুক শূন্য হৃদয়—
যার খুশি হারিয়েছে আজ,
আগামী ঈদে সে-ও হাসুক নির্ভয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন