সোমবার, ২৩ মার্চ ২০২৬

কচুয়ায় ৬৬ কেজি গাঁজাসহ মঞ্জারুল আটক

মো:মুন্না শেখ

বাগেরহাটের কচুয়া উপজেলায় র‍্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মঞ্জারুল (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২২ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে উপজেলার সাইনবোর্ড চৌরাস্তার ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৬ এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলাম।

আটক মঞ্জারুল পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার চালিতাখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাসেম শিকদার।

র‍্যাব সূত্রে জানা যায়, মঞ্জারুল ফেনী জেলা থেকে একটি পিকআপ (ছোট ট্রাক) যোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কচুয়ায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন