রবিবার, ২২ মার্চ ২০২৬

দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের পক্ষে ঈদ মেলা অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার তেতুলতালার এম এ মজিদ ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণে এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী পারিবারিক ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়ার ওয়াই এম এ ক্লাবের আয়োজনে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঐতিহ্যবাহী ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত এ মেলার চলমান থাকবে। এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ছোট-বড় সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এ মেলায়।

দিঘলিয়ার ওয়াই এম এ ক্লাবের আয়োজক কমিটি জানায়, ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতেই এ পারিবারিক মেলার আয়োজন করা হয়, যাতে করে এলাকার মানুষ একসাথে আনন্দ উপভোগ করতে পারেন এবং পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় হয়।

পারিবারিক ঈদ আনন্দ মেলার শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা ওয়াই এম এ ক্লাব। এ সময় ক্লাবের আয়োজকদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

মেলায় বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, শিশুদের খেলাধুলা মধ্যে রয়েছে চরকা, দোলনা, নৌকা দোল, বাইক ঘোড়া, রেল গাড়ী, বক্সিন ও বিভিন্ন ধরনের দোকানের দেওয়া হয় এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে, যা উপস্থিত সকলের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন