শনিবার, ২১ মার্চ ২০২৬

নরসিংদী পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের সাথে ঈদের নামাজ আদায় করলেন পুলিশ সুপার, নরসিংদী

তালাত মাহামুদ নরসিংদী

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সারাদেশের ন্যায় নরসিংদী জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

আজ শনিবার ২১ শে মার্চ ২০২৬ খ্রি. সকাল ৮:৩০ ঘটিকায় নরসিংদী জেলা পুলিশের আয়োজনে “পুলিশ লাইন্স মসজিদে” উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

উক্ত জামাতে নামাজ আদায় করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যগণসহ সাধারণ মুসল্লিগণ উক্ত জামাতে অংশগ্রহণ করেন।

নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার মহোদয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন