শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ঘরে ফেরা মানুষের অনুভূতি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

শিকড়ের টানে ঘরমুখী মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গান গাইলেন সংগীতশিল্পী নাবিলা নূর কুহু। গানের শিরোনাম ‘ফেরা’। গানের কথা লিখেছেন শিল্পী কুহু নিজেই। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। সম্প্রতি কুহুর নিজস্ব ইউটিউব চ্যানেল, স্পটিফাই ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হয়েছে।

নতুন এই গান নিয়ে নাবিলা নূর কুহু বলেন, ‘আমার গানের কথা ও সুরে সাধারণত নস্টালজিয়া, অপেক্ষা এবং নগরজীবনের নানা অনুভূতি প্রতিফলিত হয়। ফেরা গানটিতেও ফিরে আসার আবেগ ও স্মৃতিমাখা অনুভূতির প্রকাশ ঘটেছে। ঘর ছেড়ে দূরে থাকা মানুষের মনে যে নস্টালজিয়া জন্ম নেয় ও দীর্ঘদিন পর নিজের ঘরে কিংবা দেশে ফেরার যে আবেগ ও অনুভূতি, তা ধারণ করেই তৈরি হয়েছে গানটি।’

ফেরা গানে ব্লুজ ও জ্যাজের অনুপ্রেরণা নিয়েছেন অটমনাল মুন, যা গানটিতে একটি ভিন্নমাত্রা যোগ করেছে। গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে স্কেচ অ্যানিমেশন ব্যবহার করে গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন মীর হিশাম।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করার পর নাবিলা নূর কুহু উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে সিটি অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বর্তমানে তিনি টেক্সাসের অন্যতম বৃহৎ শহর সিটি অব গার্লেন্ডের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত ব্যস্ততার মধ্যেও সংগীতচর্চা অব্যাহত রেখে সমানতালে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কুহু।
নাবিলা নূর কুহু। ছবি: সংগৃহীত
নাবিলা নূর কুহু। ছবি: সংগৃহীত

ছায়ানট থেকে নজরুলগীতিতে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে শিল্পী নাবিলা নূর কুহু তাঁর সংগীত শিক্ষা সম্পন্ন করেন। এ ছাড়া তিনি শুদ্ধ সংগীতের তালিম নিয়েছেন অনুপ বডুয়ার কাছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত শিল্পী হিসেবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজের মৌলিক গান নিয়ে কাজ শুরু করেছেন, যার অধিকাংশের কথা ও সুর তাঁর নিজের করা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন