শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নৌকা ও ট্রলার দিয়ে লঞ্চে যাত্রী ওঠানো নিষেধ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অতিরিক্ত যাত্রীবোঝাই রোধে সরাসরি মাঠে নেমে তদারকি করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রীসেবা, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা ঠেকাতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার প্রচলিত অনিয়ম পুরোপুরি বন্ধ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারির কথা জানিয়ে তিনি সাধারণ যাত্রীদের উদ্দেশে বলেন, ‘নিয়ম মেনে চলা এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।’

প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে যাত্রী পারাপার ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। ঘাট থেকে দূরে একটি স্থায়ী ও নিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে নৌকা ও লঞ্চের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা যায়।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো যাত্রী এ ধরনের অভিযোগ করেননি। সরকার ইতিমধ্যে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে, যা কার্যকর রয়েছে।’

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন