নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে অবস্থিত আল ফাতিহা মডেল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৪রমজাম শনিবার সকাল ১০টায় অত্র মাদ্রাসার সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুনাগাছচাপানী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আমিনুর রহমান, মাওলানা আমজাদ হোসেন সুপার উত্তর ঝুনাগাছ চাপানী দাখিল মাদ্রাসা, মাওলানা এবিএম ছমির উদ্দিন সুপার মাওলানা পাড়া দাখিল মাদ্রাসা। উদ্বোধক ছিলেন মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেলী প্রতিষ্টা ও পরিচালক আল ফাতিহা মডেল মাদ্রাসা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ছাইদুল ইসলাম,হাফেজ ক্বারী মাসউদুর রহমান শিক্ষক অত্র মাদ্রাসা। অভিভাবক আবদুল আজিজ সাবেক ইউপি সদস্য, অভিভাবক আবুল হোসেন সহ শিক্ষক, শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল কাফি। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।

