শনিবার, ১৪ মার্চ ২০২৬

আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

শওকত হোসেন মুন্না

আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ৮ নং চাতরী ইউনিয়ন কৃষক শ্রমিক মেহনতী সাধারন মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দিলে আদনান চাতরী ইউনিয়নের জনসাধারণ উপকৃত হবেন, এডভোকেট নুরুল কবির রানা। শুক্রবার সন্ধ্যায় বড় উঠান ফুটবল টার্ফ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নিম্ন মধ্যবিত্ত মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট শফিউল আযীম শাকিল, সহ বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এডভোকেট নুরুল কবির রানা বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার প্রিয় এলাকা চাতরী ইউনিয়নের মানুষের সঙ্গে মিলেমিশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছি। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও তাদের কল্যাণে কাজ করে যেতে চাই। এই ইফতার মাহফিলের মাধ্যমে শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার একটি ছোট প্রয়াস করেছি।

তিনি আরও বলেন, চাতরী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও মানুষের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা আমার রয়েছে। এলাকার মানুষ যদি আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে থাকলে, আমি তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের সেবা করার জন্য ৮ নং চাতরী বাসির পাশে থেকে জনগণের সবাই নিয়োজিত থাকবো।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন