বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

দিঘলিয়াতে গ্রীন লাইফ সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা

খুলনা দিঘলিয়ায় সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়োজিত সংগঠন গ্রীন লাইফ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ই মার্চ) বুধবার দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রীন লাইফ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সমাজসেবক এবং সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রওশন আজাদ পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
তিনি বলেন, “রমজান মাস আত্মসংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাস মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রীন লাইফ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও শরীরচর্চা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন