আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে নিজেকে জনতার চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছে শফিকুল ইসলাম খান, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনতার সংগ্রামের জনতার চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার ওয়াশী ইউনিয়নে যুবসমাজের আইকন একজন ভালো সাদা মনের মানুষ মোঃ শফিকুল ইসলাম খান, তিনি বলেন, আমি আমার ইউনিয়নকে নিয়ে ভাবি,কারণ এটাই আমার শিকড়, আমার পরিচয়। উন্নয়নের স্বপ্ন দেখি, সততা আর পরিশ্রমে গড়তে চাই আগামীর নতুন দিগন্ত। জনগণের সুখেই আমার সুখ। আমি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবো। আমার স্বপ্ন— আমাদের ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে রূপান্তর করা। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। একসাথে পরিবর্তন সম্ভব।

