মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঈশ্বরদীতে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেফতার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার

ঈশ্বরদী থানা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী পাকশী পুলিশ ফাঁড়ির পাকশী ইউনিয়ন এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গতকাল রাত সাড়ে ৩ টার সময় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল পূর্বপাড়া গ্রামে জনৈক মোঃ রিপন জনি (৩৮), পিতা- হামিদুল ইসলাম হামদু কে তার নিজ বসতবাড়ি হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ হতে ২টি তলোয়ার, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি লোহার তৈরি দেশীয় ড্যাগার উদ্ধার করে জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মমিনুজ্জামান বলেন, আমাদের মাদকবিরোধী অভিযানের সমসময় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী ১টি মামলা রুজু করা হয়।

মাদক ও অপরাধের বিরুদ্ধে ঈশ্বরদী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন