মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দিঘলিয়ায় অপরাধ নিয়ন্ত্রণে সুধী সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা 

দিঘলিয়া উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৭ই মার্চ) দুপুর আড়াইটায় উপজেলা চত্বর এ সুধী সমাবেশে এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সাধারণ মানুষের উন্মুক্ত মতামত ও অভিযোগ শোনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেওয়া হয় এবং সামনে রাখা অভিযোগ গোপন বক্স দেওয়া হয়। এলাকাবাসী সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, জমি দখল মাদকসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। সুধী সমাবেশে  সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)খুলনা, সঞ্চালনায় প্রবীর বিশ্বাস ওসি তদন্ত দিঘলিয়া থানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক( পিপিএম) ডিআইজি খুলনা রেঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ সুপার খুলনা, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন