কলমে জ্বলে সত্যের আলো, অন্ধকারে জাগে ভাষা,
খবরের পথে নির্ভীক পদচারণা—সাহসী তাদের আশা।
ঝড়-বাদলে থামে না তারা, সত্যই তাদের ধ্বনি,
জনতার কথা তুলে ধরে, ভোরের প্রথম রশ্মি।
ন্যাশনাল রিপোর্টার্স ইউনিট ফোরাম—একতার দীপশিখা,
সত্যের পথে অবিচল তারা, নেই কোনো ভয়-দ্বিধা।
কলমই তাদের শক্তি, ন্যায়ই তাদের গান,
দেশ ও মানুষের পাশে থেকে গড়ে নতুন প্রাণ।
অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, সত্য করে প্রকাশ,
অন্ধকারে আলো জ্বালায়, ভাঙে মিথ্যার আবাস।
সময়ের বুকে লিখে চলে ইতিহাসের বাণী,
সাংবাদিকতার এই পরিবার—গর্ব সবার জানি।

