বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ঈদ কে সামনে রেখে প্রথমবারের মতো মেহেদী উৎসবে মেতেছিল, মেহেদীর রঙে রাঙিয়ে ঈদের আগাম আনন্দ ভাগাভাগি করতে ৬ মার্চ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে আয়োজন করা হয়েছে ‘বাউ হেনা ফেস্ট ২০২৬’।
কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেল গড়িয়ে রাত পর্যন্ত মুখর ছিল পুরো প্রাঙ্গণ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় এই উৎসবের আয়োজন করেন ছাত্রদলের নারী নেত্রীরা।

